২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে আল্লাহর দলের সদস্য গ্রেপ্তার

সন্দেহভাজন জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক এহসার সদস্যকে মঙ্গলবার কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 09:25 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

কুড়িগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন জঙ্গি সংগঠন আল্লাহর দলের এক এহসার সদস্যকে মঙ্গলবার কুড়িগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আবুল কাশেমকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি সংগঠনের প্রধান মতিন মেহেদীর অন্যতম সহযোগী। সদর থানার ওসি মো. তাহারুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহী র‌্যাবের বিনোদপুর ক্যাম্পের একটি দল মঙ্গলবার কুড়িগ্রামের সিঅ্যান্ডবি ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর রাতে তারা তাকে সদর থানায় হস্তান্তর করে। তিনি বলেন, বুধবার তাকে কুড়িগ্রামের বিশেষ আদালত-২ এ হাজরি করা হয়। শুনানি শেষে আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেয়। ২০০৭ সালে ১৮ এপ্রিল রাতে আল্ল