ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঘ সংরক্ষণে বৈশ্বিক সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, পৃথিবীতে মানুষের সুন্দরভাবে বসবাসের স্বার্থে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বাঘসহ সব প্রজাতির প্রাণীর বিলুপ্তি রোধ করতে হবে।
শেখ হাসিনা মঙ্গলবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে 'দি রাশিয়া ফেডারেশন এবং বিশ্বব্যাংকের' সহযোগিতায় আয়োজিত বাঘ সংরক্ষণ শীর্ষ সম্মেলনে ভাষণদানকালে এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।
শেখ হাসিনা বলেছেন, "আমাদের এ কথা ভুললে চলবে না যে, আমাদের বেঁচে থাকার এবং অগ্রগতির জন্য যেসব সম্পদ ও উপকরণের প্রয়োজন হয় এর সব কিছুই আসে প্রকৃতি থেকে। বাঘ সংরক্ষণ সংক্রান্ত সেন্ট পিটার্সবার্গের এই শীর্ষ সম্মেলন বিশ্বব্যাপী বাঘ সংরক্ষণে কার্যকর উপায় বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
তিনি বলেন, বাঘ এবং বাঘের আবাসস্থল রক্ষার অর্থ হচ্ছে আমাদের পরিবেশকে রক্ষা করা।
কনস্টান্টি নভোস্কি প্যালেসের মার্বেল হলে অনুষ্ঠিত সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে অন্যান্যের মধ্যে রুশ প্রধানমন্ত্রী ভ
bdnews24