২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এক টাকার মুদ্রা কেনাবেচায় আটক ১০

ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় এক টাকার সোনালী মুদ্রা বেশি দামে কেনাবেচায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে কয়েকশ এক টাকার মুদ্রা উদ্ধার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 03:50 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা, চট্টগ্রাম ও কুমিল্লায় এক টাকার সোনালী মুদ্রা বেশি দামে কেনাবেচায় জড়িত ১০ জনকে আটক করেছে পুলিশ। এদের কাছ থেকে কয়েকশ এক টাকার মুদ্রা উদ্ধার করা হয়। মঙ্গলবার সকাল থেকে সোনালী রঙের এ ধাতব মুদ্রাটি বেশি দামে বিক্রির গুজব ছড়িয়ে পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে ফোন করে অনেক পাঠক বিষয়টি সম্পর্কে জানতে চান। রাজধানী থেকে চারজনকে আটক করে পুলিশ এবং র‌্যাব। এদের তিনজনকে ছেড়ে দেওয়া হয়। ঢাকা মহাগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পল্লবী থানা এলাকা থেকে আশরাফ, নওশাদ এবং শফিক হাসান নামে তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ২৬টি এক টাকার মুদ্রা। তবে পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাদের থানায় আনা হয়েছিল তারা প্রত্যেকে স্কুলছাত্র। মানবিক দিক বিবেচনা করে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তেজগাঁও থানার উপপরিদর্শক ওয়ালিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আটক মোকসেদুল নামে এক যুবককে ৬২টি একটাকার সোনালী মুদ্রাসহ র‌্যাব-২ সন্ধ্যায় তাদের থানায় হস্তান্তর করে। র‌্যাব তাকে তেজগাঁও রেল স্টেশনের কাছ থেকে গ্রেপ্তার করে। পুলিশ কর্মকর্তা ওয়ালিউর রহমান জানান, মোকসেদুলকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হবে। চট্টগ্রাম:চট্টগ্রামে সাতজনকে আটকের খবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (সদর) রেজাউল মাসুদ। তিনি বলেন, "মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত নগরীর খুলশী থানা পুলিশ ৯০টি কয়েনসহ তিনজন, কোতয়ালী থানায় ৬২টি কয়েনসহ দুইজন, ডবলমুরিং থানায় ৯০টি কয়েনসহ একজন এবং চান্দগাঁও এলাকা থেকে একজনকে আটক করা হয়েছে।" ডাবলমুরিং জোনের সহকারী পুলিশ কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, ওই এলাকা থেকে ৯০টি মুদ্রাসহ সুমন বড়