২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসিয়া খাতুন আর নেই

ইষ্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গনির স্ত্রী আসিয়া খাতুন মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2010, 04:32 AM

Updated : 25 Aug 2022, 07:40 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইষ্টবেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা মেজর আবদুল গনির স্ত্রী আসিয়া খাতুন মারা গেছেন। বাধ্যর্ক্যজনিত কারণে সোমবার রাত সাড়ে ১২টায় ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, মরহুমার নামাজে জানাজা বাদ জোহর নিউ ডিওএইচএস মসজিদে অনুষ্ঠিত হবে। পরে তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে। আসিয়া খাতুন দীর্ঘদিন বিভিন্ন রোগে ভুগছিলেন বলে পরিবারের সদস্যরা জানান। তার স্বামী মেজর আবদুল গনির নেতৃত্বে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের গোড়াপত্তন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/০৯৫৩ ঘ.