বরিশাল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে একজন মাদকসেবী তার শিশু শ্যালককে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছে বলে পুলিশকে জানিয়েছে।
সোমবার নগরীর পলাশপুর বস্তি থেকে মাইনুল (৮) নামের শিশুটি নিখোঁজ হয়।
পরে এলাকাবাসী পিটুনি দিলে মাদকাসক্ত মো. সোহেল (৩৫) জানান, সে মাইনুলকে হাত-পা বেঁধে নদীতে ফেলে দিয়েছেন।
পুলিশ মো. সোহেলকে গ্রেপ্তার করেছে। তিনি মেহেন্দিগঞ্জ উপজেলার বামনীরচর এলাকার বাসিন্দা।
মাইনুল পলাশপুর বস্তির রজনীগন্ধ্যা গুচ্ছ গ্রামের রিকশাচালক মনু মিয়ার ছেলে।
কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েল কবির বলেন, রিকশাচালক মনু মিয়ার মেয়ে রিজিয়া বেগমের স্বামী মো. সোহেল। তারা ঢাকা থাকেন। সোহেল মাদকাসক্ত হওয়ায় রিজিয়া ঈদের আগে বাবার বাড়ি চলে আসেন।
সোমবার সকালে নিতে এলেও তাকে দেওয়া হয়নি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রিজিয়ার ভাই চানমিয়া তাকে (সোহেল) মারধর করেন।
এ কারণে সোহেল শিশু মাইনুলকে নেশাজাতীয় টেবলেট খাওয়াইয়ে হাত-পা বেঁধে নধীতে ফেলে দেন।
পরে মাইনুলকে খোজাখুজি শুরু হলে প্রতিবেশীরা জানায়, মাইনুলকে দুলাভাই সোহেলের সঙ্গে নদীর দিকে যেতে দেখেছে।
তখন সোহেলকে পিটুনি দিলে মইনুলকে নদীতে ফেলে দেওয়ার কথা স্বীকার করেন।
এ ঘটনায় মাইনুলের বাবা মনু মিয়া থানায় অভিযোগ দিয়েছেন।
নদীতে তল্লাশি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২১ ঘ.
bdnews24