২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ উপড়ে ও শ্বাসরোধ করে হত্যা

নারায়ণগঞ্জে এক যুবককে চোখ উপড়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে দৃর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে এক যুবককে চোখ উপড়ে এবং শ্বাসরোধ করে হত্যা করেছে দৃর্বৃত্তরা। সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা নিশ্চিন্তপুর এলাকার কংস নদী থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নিহত যুবকের নাম পারভেজ (২৫)। তার বাড়ি সদর উপজেলার পাগলা ফরিদাবাগ এলাকায়। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হেদায়েতুল ইসলাম জানান, যুবকের ডান চোখ উপড়ে ফেলা হয়েছে। দাখিল পাস করা পারভেজ মোবাইল ও কম্পিউটার মেরামতের কাজ করতেন। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, তাকে রাতের কোনো এক সময় শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা লাশ নদীতে ফেলে দেয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসআই জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫০ ঘ.