২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:39 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

টাঙ্গাইল, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার গভীর রাতে উপজেলার আড়াইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নিহতের বাবা। নিহতের নাম- কবিতা আক্তার (২৫)। তিনি উপজেলার মাতিয়া গ্রামের আব্দুল কাদেরের মেয়ে। কাদের সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, প্রায় পাঁচ বছর আগে আড়াইপাড়া গ্রামের ইউনুছ আলী ওরফে জাহিদুলের সঙ্গে কবিতার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন অজুহাতে তাকে নির্যাতন করা হতো। এ নিয়ে বেশ কয়েকবার শালিস বৈঠকও হয়েছে। রোববার গভীর রাতে কবিতাকে বেদম মারধর করে ইউনুছ। এক পর্যায়ে সে জ্ঞান হারায় এবং রাতেই মারা যায়। কবিতার তিন বছরের মেয়ে বিউটি আক্তার জানায়, মাকে পিটিয়ে হত্যা করেছে তার বাবা। সোমবার দুপুরে সখীপুর থানা ওসি মোজাম্মেল হক মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪০ ঘ.