২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ি-সায়েদাবাদ যান চলাচলে বিশেষ ব্যবস্থা

যাত্রাবাড়ি-গুলিস্তান উড়ালপথ নির্মাণ শুরু হওয়ায় যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকার যান চলাচলে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ি-গুলিস্তান উড়ালপথ নির্মাণ শুরু হওয়ায় যাত্রাবাড়ি ও সায়েদাবাদ এলাকার যান চলাচলে বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ। সোমবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ ফারুক সড়ক দিয়ে যানবাহন একমুখি হয়ে চলাচল করবে। যাত্রাবাড়ি ক্রসিং থেকে টিকাটুলীগামী বাণিজ্যিক বাস ও মিনিবাস (গুলিস্তান, গাবতলী ও মিরপুর এলাকায় পরিচালিত গাড়িগুলো) শহীদ ফারুক সড়ক দিয়ে দয়াগঞ্জ চৌরাস্তা হয়ে দয়াগঞ্জ ট্রাক টার্মিনালের সামনে দিয়ে টিকাটুলী যাবে। সদরঘাট ভিক্টোরিয়া পার্ক থেকে যাত্রাবাড়িগামী হিউম্যান হলারগুলো ধোলাইখাল হয়ে দয়াগঞ্জ চৌরাস্তা থেকে ধোলাইপাড় হয়ে মাওয়া সড়ক দিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় যাবে। সেখান থেকে বামে মোড় নিয়ে শহীদ ফারুক সড়কে প্রবেশ করে একমুখী হয়ে পুনরায় দয়াগঞ্জ চৌরাস্তা-ধোলাইখাল দিয়ে সদরঘাট ভিক্টোরিয়া পার্কে যাবে। যানবহন চলাচলের এ বিশেষ ব্যবস্থা মঙ্গলবার থেকে উড়ালপথের নির্মাণ শেষ না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। পরিবহন মালিক, শ্রমিক ও রুটগুলো ব্যবহারকারী জনগণকে সাময়িক বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতা করার জন্য পুলিশ কমিশনার বেনজির আহমেদ অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/পিডি/২১১৩ ঘ.