২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মানহানি মামলা প্রত্যাহার করবেন মাহমুদুর'

ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহার করবেন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2010, 11:46 AM

Updated : 25 Aug 2022, 07:39 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে করা মানহানি মামলা প্রত্যাহার করবেন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। সোমবার অভিযোগ গঠনের শুনানির দিন মাহমুদুরের আইনজীবীরা আদালতকে এ কথা জানান । ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি দৈনিক ডেইলি স্টারে 'ফোর্সেস সার্চ ফর ফোরটি ওয়ান পলিটিক্যাল বিগউইগস' শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদনে তার মানহানি হয়েছে অভিযোগ করে পরদিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলা করেন মাহমুদুর। মামলার অন্য আসামিরা হলেন