নরসিংদী, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদীর রায়পুরা উপজেলার একটি ধান ক্ষেত থেকে সোমবার অজ্ঞাতপরিচয় এক মহিলার লাশ উদ্ধার হয়েছে।
পুলিশ জানিয়েছে, সালোয়ার কামিজ পরা আনুমানিক ২৫ বছর বয়সী ওই মহিলার লাশ উপজেলার নলবাটা-খলাপাড়ার চকের পাশে একটি ধানি জমিতে পড়ে ছিলো।
ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে সেখানে নিয়ে ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে যায়।
রায়পুরা থানার ওসি আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকালে স্থানীয়রা লাশটি দেখার পর পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এ সময় তার সঙ্গে ৫২০ টাকা পাওয়া যায়।
ময়না তদন্তের জন্য লাশটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩০১ ঘ.
bdnews24