নারায়ণগঞ্জ, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
আবার যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ বাধতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।
হামলা-পাল্টা-হামলা ও গ্রেপ্তার আতঙ্কে উপজেলার কালাপাহাড়িয়া ও হাজীরটেক এলাকা পুরুষ শূন্য হয়ে পড়েছে। রোববার এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ ছিল।
শনিবার মেঘনা নদী বেষ্টিত আড়াইহাজারের কালাপাহাড়িয়ায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়। আহত হয়েছে অন্তত অর্ধশত।
রোববার রাতে নিহত জয়নাল আবেদীনের ছোট ভাই মিহির আলী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মামলায় ২৫ জনের নাম উলে
bdnews24