২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় বাস খাদে, নিহত ২

ঢাকা-দিনাজপুর মহাসড়কে বগুড়ার মহাস্থান গড় এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত সাতজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 05:41 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

বগুড়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-দিনাজপুর মহাসড়কে বগুড়ার মহাস্থান গড় এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দু'জনের মৃত্যু হয়েছে। আহত হন অন্তত সাতজন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। শনিবার রাত পৌনে ১১টার দিকে করতোয়া নদীর ওপর একটি সেতুর রেলিং ভেঙে বাসটি নদীতীর সংলগ্ন খাদে পড়ে যায়। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) লুৎফর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয় দু'জনের মৃতদেহে পাওয়া গেছে। আহত অন্তত সাতজনকে বগুড়ার শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাসটির নীচে আরো কেউ চাপা পড়ে আছে কিনা তা দেখা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.