২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহ ফের শুরু

বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার রাতে গ্যাস সরবরাহ ফের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 05:09 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

বগুড়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বগুড়াসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় শনিবার রাতে গ্যাস সরবরাহ ফের স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। ফলে রাত ৯টা থেকে বগুড়া, সিরাজগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, গাইবান্ধা ও আশপাশের জেলাগুলোর সিএনজি স্টেশন, বিদ্যুৎ কেন্দ্র এবং শিল্প এলাকায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়। যমুনা সেতুর পূর্বপাড়ে গ্যাস পাইপ লাইন ২৪ ইঞ্চি থেকে বাড়িয়ে ৩০ ইঞ্চি করার কাজ জন্য বৃহস্পতিবার রাত ১২টা থেকে আবাসিক এলাকা ছাড়া সিএনজি স্টেশন, শিল্প এলাকা ও বিদ্যুৎ কেন্দ্রে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এতে অটোরিকশা, বাস ও ট্রাকগুলো সিএনজি না পাওয়ায় এ অঞ্চলের যাত্রী ও পণ্য পরিবহনে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছিল। এখন বাসসহ বিভিন্ন যানবাহনে ভাড়া স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে বলে জানান পশ্চিমাঞ্চলের গ্যাস কোম্পানির বগুড়া জোনের ব্যবস্থাপক দেব দ্বীপ বড়