২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছগ্রামে ঠাঁই হবে পঙ্গু মুক্তিযোদ্ধাদেরও

অসহায় মানুষদের জন্য সরকার যে ২০৭টি গুচ্ছগ্রাম তৈরি করছে, তাতে পঙ্গু মুক্তিযোদ্ধাদেরও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 08:18 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

জামালপুর, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অসহায় মানুষদের জন্য সরকার যে ২০৭টি গুচ্ছগ্রাম তৈরি করছে, তাতে পঙ্গু মুক্তিযোদ্ধাদেরও পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা। এসব গ্রামে সমবায়ের মাধ্যমে ঋণ দিয়ে আশ্রিতদের উপার্জনক্ষম করে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। মন্ত্রী শনিবার জামালপুর সদরের লক্ষ্মীর চর ইউনিয়নে চর যথার্থপুর মৌজায় গুচ্ছগ্রামের জন্য নির্ধারিত স্থান ঘুরে দেখেন। তিনি সাংবাদিকদের বলেন, প্রতিটি গুচ্ছগ্রামে ৫০ থেকে ১০০টি পরিবার পুনর্বাসিত হবে। সমবায়ের মাধ্যমে ঋণ, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং আর্থিক সহায়তা দিয়ে এ পরিবারগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। রেজাউল বলেন, সরকার দেশের গরিব-অসহায় মানুষ ও পঙ্গু মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের জন্য এ উদ্যোগ নিয়েছে। বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি। ভূমিমন্ত্রী পরে শেরপুরের নালিতাবাড়ি উপজেলার নাকুগাঁও গুচ্ছগ্রামের স্থানও পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.