নড়াইল, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়ায় পূর্ব বিরোধের জের ধরে হিরু মোল্লা (৫০) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
হিরু মোল্লা লোহাগড়া উপজেলার আমডাঙ্গা গ্রামের গোলাম রহমান মোল্লার ছেলে।
লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) শংকর কুমার মাতুব্বর বিডিনউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হিরু মোল্লা শুক্রবার রাতে লোহাগড়ার চাচই-ধানাইড় বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে পার্শ্ববর্তী আমডাঙ্গা গ্রামে বাড়ির উদ্দেশে রওনা হন।
বাজার সংলগ্ন সিডি হাইস্কুলের কাছে পৌঁছলে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
এসআই শংকর বলেন, "পূর্ব শত্র"তার জের ধরে তাকে খুন করা হয়ে থাকতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।"
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১১৩ ঘ.
bdnews24