২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত বছরেও বাঁশখালী হত্যাকাণ্ডের বিচার হয়নি

সাত বছরেও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ হত্যাকাণ্ডের বিচার হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছরেও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১১ হত্যাকাণ্ডের বিচার হয়নি। ২০০৩ সালের ১৮ নভেম্বর রাতে উপজেলার দক্ষিণ সাধনপুরে শীলপাড়ায় তেজেন্দ্র শীলের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে তেজেন্দ্র শীলসহ ওই পরিবারের ১১ বাসিন্দা জীবন্ত দগ্ধ হন। এ ঘটনার বিচার দাবিতে শুক্রবার বিকালে চট্টগ্রাম নগরীতে সমাবেশ ও মৌন মিছিল করেছে 'বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ'। নগরীর আন্দরকিল্লা মোড়ে ঐক্য পরিষদ নেতা রনজিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ-সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক রনজিত কুমার দে, অ্যাডভোকেট নিতাই ঘোষ, অধ্যাপিকা বিজয় লক্ষ্মী দেবী প্রমুখ। উপস্থিত ছিলেন শীল পরিবারটির বেঁচে যাওয়া দুই সদস্য তেজেন্দ্র শীলের ছেলে বিমল শীল ও নির্মল শীল। পরে একটি মৌন মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা বলেন, সাত বছরেও ওই হত্যাকাণ্ডের বিচার হলো না। অথচ গ্রেপ্তার হওয়া আসামিরা একে একে জামিনে বেরিয়ে আসছে। এবছর থেকে ঐক্য পরিষদ ১৮ নভেম্বর সারা দেশে 'সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধ দিবস' হিসেবে পালন করছে। ওই ঘটনার পর বিমল শীল বাদী হয়ে একটি হত্যা মামলা করেছিলেন। তার আরেক ছেলে নির্মল শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই মামলার প্রথম অভিযোগপত্রে ৩১ জনকে আসামি করা হয়েছিল। এর মধ্যে ১৪ জনকে গ্রেপ্তারও করা হয় । "গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে বিএনপি নেতা ও কালিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরীর পরিকল্পনায় তারা ওই দিন ঘরে আগুন দিয়েছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। "অভিযোগপত্রে আমিনুর রহমান চৌধুরীসহ জড়িতদের নাম না আসায় আমরা তিনবার নারাজি দিয়েছি। স