সিলেট, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগার থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের চতুর্থ তলয় ২ নম্বর ওয়ার্ডের শৌচাগারে তার লাশ পাওয়া যায়।
নিহত বেহেশতী বেগম (৫৫) মৌলভীবাজার সদর উপজেলার মাওকান্দি গ্রামের প্রয়াত আনছার উদ্দিনের স্ত্রী।
কোতয়ালি থানর উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষপানে আত্মহত্যার চেষ্টা করায় ছেলে মনিরুজ্জামানকে নিয়ে গত মঙ্গলবার হাসপাতালে আসেন বেহেশতী বেগম।
শৌচাগারে তার লাশ দেখে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, শৌচাগারের দেয়ালের সঙ্গে ঠেস দেওয়া ও গলায় দড়িলাগানো অবস্থায় তার লাশ পাওয়া যায়। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা যাবে না।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৭ ঘ.
bdnews24