২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় মাইক্রো-নসিমন সংঘর্ষে নিহত ২

পাবনা সদর উপজেলায় মাইক্রোবাস ও স্থানীয় যান নসিমন সংঘর্ষে দুজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

পাবনা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাবনা সদর উপজেলায় মাইক্রোবাস ও স্থানীয় যান নসিমন সংঘর্ষে দুজন মারা গেছে। আহত হয়েছে আরো অন্তত পাঁচজন। পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে সদর উপজেলার মালিগাছা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন- ঈশ্বরদী উপজেলার আল্লাদী গ্রামের শফি উল্লাহর ছেলে আনোয়ার হোসেন (৩৫)। পাবনার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জেলকদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নসিমন ও মাইক্রোবাসের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত পাঁচজনকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আছেন- সাত্তার আলী (৩০), আক্তার হোসেন (৪৫), হাফিজা খাতুন (২০), জাহিদ হোসেন (৪০)। এসআই জানান, দুর্ঘটনায় মাইক্রোবাসের কোন যাত্রীর ক্ষতি হয়নি। পুলিশ নসিমন ও মাইক্রোবাস আটক করেছে। তবে দুর্ঘটনার পর দুই গাড়ির চালকই পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৩৪ ঘ.