হবিগঞ্জ, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় একটি অটোরিকশা উল্টে দুজন মারা গেছে।
আহত হয়েছে আরো চারজন।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের খোড়ারগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- অটোরিকশাচালক মতু মিয়া (৩৫) ও যাত্রী নৃপেন্দ্র গোপ।
মতু মিয়া নবীগঞ্জ উপজেলার দূর্লভপুর গ্রামের মোস্তফা মিয়ার ছেলে। নৃপেন্দ্র গোপ একই উপজেলার তাড়ালিয়া গ্রামের রবীন্দ্র গোপের ছেলে।
শায়েস্তাগঞ্জ মহাসড়ক থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুক মিয়া জানান, সন্ধ্যা সোয়া ৬টায় সিলেটগামী একটি প্রাইভেটকার সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়।
এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ঘটনাস্থলেই দুজন মারা যান।
এসআই মাসুক জানান, আহত চার যাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২০ ঘ.
bdnews24