২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে কঠিন চীবর দান অনুষ্ঠান শুরু

পার্বত্য রাঙামাটির রাজ বনবিহারে বৃহস্পতিবার শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 02:42 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

রাঙামাটি, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পার্বত্য রাঙামাটির রাজ বনবিহারে বৃহস্পতিবার শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান। এই উৎসব চলবে দুদিন। রাজ বনবিহারের পাশে বেইনঘরে বিকাল ৩টার দিকে পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধণ করেন চাকমা রাজা দেবাশীষ রায়। এছাড়া চরকায় সুতা কাটা উদ্বোধন করেন রাজমাতা আরতি রায়। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বজিৎ ভট্টাচার্য, রাজ বনবিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, নিরুপা দেওয়ান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মিনতি চাকমা প্রমুখ। বৌদ্ধ ধর্ম মতে ২৪ ঘণ্টার মধ্যে সুতা থেকে কাপড় তৈরি করতে বেইনঘরে কয়েক হাজার নারী-পুরুষ কাজ করছেন। আজ সারারাত এই কঠিন চীবর তৈরী করে কাল আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশ্যে দান করা হবে। এ পদ্ধতিতে দান করলে কায়িক-বাচনিক ও মানসিক পরিশ্রম অধিকতর ফলদায়ক হয় বলে বৌদ্ধ শাস্ত্রে উল্লেখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৪৫ ঘ.