২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত অর্ধশতাধিক

ঈদুল আজহা'র ছুটির তিনদিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 02:14 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঈদুল আজহা'র ছুটির তিনদিনে বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ৫০ জনের বেশি নিহত হয়েছে। বৃহস্পতিবার পাবনা, কিশোরগঞ্জসহ বিভিন্ন স্থানে মারা গেছে অন্তত ১৭। এর মধ্যে পাবনার আটঘরিয়া উপজেলায় বাস খাদে পড়ে পাঁচজন এবং কিশোরগঞ্জে দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া ভোলা, শেরপুরে দুজন এবং নড়াইল, গাজীপুর ও হবিগঞ্জে একজন করে মারা গেছে। বুধবার কুমিল্লা, নরসিংদী, মাগুরা, বরিশাল, বাগেরহাট, রাজশাহী ও দিনাজপুরে মারা গেছে ২৪ জন। আগেরদিন গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, বগুড়া, বরিশালসহ বিভিন্ন স্থানে অন্তত ১৭ জন মারা গেছে। ঈদের ছুটির মধ্যে সড়ক দুর্ঘটনায় সব চেয়ে বেশি মারা গেছে কুমিল্লায়। শুধু মঙ্গল ও বুধবার এই জেলায় মৃত্যু হয়েছে ১১ জনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের বৃহস্পতিবারের পাঠানো খবর: পাবনা: সকাল সোয়া ৭টায় আটঘরিয়া উপজেলার বাওইখোলা এলাকায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, পাবনা-চাটমোহর মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহতরা হলেন- বাসযাত্রী পাবনার চাটমোহর উপজেলার ঘরবাড়িয়া গ্রামের নির্মলা রিবেরু (৩৫), চাটমোহর উপজেলার মুলগ্রামের সুভাষ চন্দ্রের স্ত্রী অলকা চন্দ্র (৪০), রাজশাহীর বোয়ালিয়া থানার টিকাপাড়া গ্রামের আজিম হোসেনের স্ত্রী নারগিস বেগম (৩৫), তার মেয়ে অনীতা রানী (১৪) ও বাসচালকের সহকারী ভাঙ্গুড়া উপজেলা সদরের শফিকুল ইসলাম মিন্টু (৩৫)। পাবনার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ভাঙ্গুড়া থেকে ঈশ্বরদী যাচ্ছিলো। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে তিনজন, পাবনা সদর হাসপাতালে নেওয়ার পর দুজন মারা যান। দুর্ঘটনায় আরো অন্তত ৩০ জন আহত হয়েছে। এদের পাবনা সদর ১৮, আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ এবং চাটমোহর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে একজনকে ভর্তি করা হয়েছে। কিশোরগঞ্জ: কটিয়াদি ও পাকুন্দিয়া উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে কটিয়াদি উপজেলায় বাসা ও পিকআপের সংঘর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার্থীসহ চারজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। দুপুরে পাকুন্দিয়া উপজেলায় আরেকটি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন একজন। নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- ওই এলাকার পুলেরঘাট উচ্চ বিদ্যালয়ের ছাত্র পিকআপ যাত্রী জালাল (১৪) ও জোছনা (২৬), বাসচালক শাহাবুদ্দিন (২০), শরীফ (৩)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের আচমিতা এলাকায় বাস ও পিকআপের সংঘর্ষে চারজন মারা গেছে। নিহতদের মধ্যে তিনজন পিকআপের যাত্রী। আরেকজন বাসচালক। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে জালাল। অন্য তিনজন ভাগলপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তারা জানান, পিকআপটি কিশোরগঞ্জ থেকে কটিয়াদি সদরে যাচ্ছিলো। অন্যদিকে যাত্রী নিয়ে কটিয়াদি থেকে বাসটি যাচ্ছিলো ঢাকা। আহত বাকিদের কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল ও কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কটিয়াদি থানার উপ-পরিদর্শক (এসআই) মনসুর আহমেদ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে গেছে। তবে বাস ও পিকআপটি আটক করা হয়েছে। প্রতক্ষ্যদর্শীরা জানায়, পাকুন্দিয়া থেকে হোসেনপুর উপজেলাগামী একটি কোমল পানীয়বাহী পিকআপ ভ্যান তারাকান্দি এলাকায় রাস্তার পাশে খেলারত শিশু শরীফকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটিকে ধাওয়া করে। এক পর্যায়ে চালক পিকআপ ফেলে পালিয়ে যান। পাকুন্দিয়া থানার ওসি আমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পিকআপটি ভ্যানটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। শেরপুর: শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার মথুরাদি গ্রামের কাছে সকাল ৬টার দিকের বাস খাদে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। নিহতরা হলেন