২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেরানীগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত ব্যবসায়ীর মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মোবাইল ফোন ব্যবসায়ী মিস্টার মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2010, 01:23 PM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরানীগঞ্জে সন্ত্রাসীদের হামলায় আহত মোবাইল ফোন ব্যবসায়ী মিস্টার মারা গেছেন। বুধবার রাতে এপোলো হাসপাতালে তিনি মারা যান। সোমবার রাত ১০টার দিকে আবদুল্লাহপুরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটর সাইকেল যোগে ভাওয়ায় ভিটি গ্রামে বাসায় ফেরার পথে সন্ত্রাসীরা তাকে পেছন থেকে আঘাত করে। অচেতন অবস্থায় তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় নিহতের চাচাতো ভাই শাহাবুদ্দিন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি। তিনি আরো বলেন, আবদুল্লাহপুর বাজারে মিষ্টারের একটি মোবাইল ফোনের দোকান রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৯০৯ ঘ.