২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সঙ্গে বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এ সময় তারা পরস্পরের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। একই সঙ্গে তারা একে অন্যকে ফুলের তোড়া উপহার দেন। সারাদেশে শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে ঈদুল আজহা উদযাপিত হওয়ায় রাষ্ট্রপতি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এর আগে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছলে রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কেএমএস/২১১২ ঘ.