২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়া কেনা নিয়ে মুন্সীগঞ্জে হামলায় নিহত ১

কুরবানির পশুর চামড়া কেনা নিয়ে মুন্সীগঞ্জে হামলায় একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2010, 10:15 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

মুন্সীগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুরবানির পশুর চামড়া কেনা নিয়ে মুন্সীগঞ্জে হামলায় একজন নিহত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার গজারিয়া কান্দি গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহত খোকা মোল্লা (৪০) মুন্সীরহাট বাজারে মুদি দোকানের মালিক। এছাড়া তিনি স্থানীয় আওয়ামী লীগ কর্মী বলে জানা যায়। হামলায় খোকা মোল্লার ভগ্নিপতি খিজির আলী গাজী (৪২) গুরুতর আহত হয়েছেন। তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খিজির আলী কুরবানির পর তার গরুর চামড়া এক ব্যক্তির কাছে বিক্রি করেন। পরে এলাকার শরীফ ও সবুজ গ্র"পের লোকজন ওই চামড়া কিনতে আসে। তাদের কাছে চামড়া বিক্রি না করায় তারা খিজির আলীকে মারধর করে। তখন খিজির আলীর পক্ষে খোকা মোল্লা এগিয়ে এলে তার ওপরও হামলা হয়। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান খোকার মৃত্যু হয়েছে। ওসি জানান, ময়না তদন্তের জন্য লাশ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৫৫৭ ঘ.