চট্টগ্রাম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীতে এবার ঈদুল আজহার মোট ২৩৮ টি জামাত অনুষ্ঠিত হবে।
ইতোমধ্যে ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) ও জেলা প্রশাসন।
নগরীর প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বুধবার সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। একই স্থানে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।
প্রধান ঈদ জামাতে ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব মওলানা মুহাম্মদ জালালুদ্দিন আল কাদেরী।
এ দুটি জামাতের পাশাপাশি সিসিসি'র উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে ১৩৬টি জামাতের আয়োজন করা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে আরো ১০০টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসক ফয়েজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঈদ জামাতের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
নগরীর লালদীঘি জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বুধবার সকাল ৯টায়। এম এ আজিজ স্টেডিয়ামে সকাল ৯টায় এবং আন্দরকিল্লা শাহী জামে মসজিদে সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কেএমএস/১৫১৬ ঘ.
bdnews24