শেরপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুর জেলায় ৪টি গ্রামে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।
শেরপুর সদর উপজেলার চরখারচর সাতানীপাড়া গ্রামে ঈদের দুটি জামাত, ঝিনাইগাতী উপজেলার চতল গ্রামে একটি জামাত এবং নালিতাবাড়ী উপজেলার নন্নি মধ্যপাড়া ও চিনামারা গ্রামে পৃথক দুটি জামাত অনুষ্ঠিত হয়।
সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে এসব জামাত অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় চরখারচর সাতানীপাড়া ঈদগাহ মাঠে নামাজে ইমামতি করেন হাসু মুন্সি। নামাজ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সাতানীপাড়া ঈদগাহ মাঠের পাশে মেলা বসে। সেখানে বিপুল সংখ্যক শিশু-কিশোরের সমাগম ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫০৪ ঘ.
bdnews24