২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে কয়েকশ পরিবারে ঈদ

পটুয়াখালীর ২৪ টি গ্রামের কয়েক'শ পরিবার মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 07:37 PM

পটুয়াখালী, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর ২৪ টি গ্রামের কয়েক'শ পরিবার মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করছে। সদর উপজেলার বদরপুর ও ছোট বিঘাই, গলাচিপা উপজেলার সেনের হাওলা, পশুরীবুনিয়া, নিজ হাওলা ও কানকুনি পাড়া, বাউফল উপজেলার মদনপুরা, শাপলাখালী, রাজনগর, বগা, ধাউরাভাঙ্গা, সুরদী, চন্দ্রপাড়া, দ্বি-পাশা, কনকদিয়া, সাবুপুরা, বামনিকাঠী, বানাজোড়া ও আমিরাবাদ এবং কলাপাড়া উপজেলার দক্ষিণ দেবপুর, নাইয়া পট্টি, নিশানবাড়িয়া, শাফাখালী ও বাদুরতলী গ্রামের এই মুসলিম পরিবারগুলোর মধ্যে বিরাজ করছে ঈদের আনন্দ। বদরপুর দরবার শরীফে মঙ্গলবার সকাল ৯ টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা আবদুল গনি। বদরপুর দরবার শরীফের খাদেম মো. নাজমুল আকন্দ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিশ্বের অন্যান্য মুসলিম দেশের সঙ্গে সঙ্গতি রেখে তারা ঈদুল আজহা উদযাপন করেন। তিনি জানান, বিশ্বের যেকোন স্থানে জিলহজ মাসের চাঁদ দেখা গেলে মুসলমানরা ঈদ উদযাপন করতে পারে। তিনি আরো জানান, তারা পটুয়াখালী সদর উপজেলার বদরপুর দরবার শরীফের পীর, চট্টগ্রামের সাতকানিয়ার পীর এবং পটিয়ার এলাহাবাদ পীরের অনুসারী। ১৯২৮ সাল থেকে প্রতিবছর তারা এভাবে রোজা রাখা এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে আসছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২২৪ ঘ.