মুন্সীগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী-১ ও ২ সেতুর উভয় পাড়ে প্রায় আট কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।
ঈদের আগের দিন মঙ্গলবার সকাল ৮টার দিকে শুরু হওয়া এ যানজটে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো মানুষ।
পুলিশ বলছে, সেতুর টোল আদায়ে অব্যবস্থাপনায় এ অবস্থা সৃষ্টি হয়েছে।
মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধলেশ্বরী সেতুতে টোল আদায়কারীর সংখ্যা অপর্যাপ্ত এবং যারা আছেন তাদের অভিজ্ঞতার অভাবে এই যানজট সৃষ্টি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১১১৯ ঘ.
bdnews24