২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চালবোঝাই ট্রাক উল্টে দুজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 01:38 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

টাঙ্গাইল, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চালবোঝাই ট্রাক উল্টে দুজন মারা গেছে। আহত হয়েছে অন্তত ১৬ জন। নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাস চাপায় মারা গেছেন একজন। রোববার দুপুরে দুর্ঘটনা দুটি ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিরা জানান। টাঙ্গাইল: বঙ্গবন্ধু সেতু-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের কালিহাতী উপজেলার পাথাইলকান্দি এলাকায় দুপুর ২টায় চাল বোঝাই একটি ট্রাক উল্টে যায়। এতে বস্তার নিচে চাপা পড়ে মারা যায় দুজন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি হেলালুল ইসলাম সাংবাদিকদের জানান, চট্রগ্রাম থেকে উত্তরবঙ্গগামী ট্রাকটি পথে কম ভাড়ায় যাত্রী ওঠায়। পাথাইলকান্দি আসার পর ট্রাকটি সামনের ডান পাশের চাকা ফেটে উল্টে যায়। আহতদের মধ্যে আটজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল এবং বাকিদের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ওসি জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। নারায়ণগঞ্জ: দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় বাস চাপায় জয়নাল আবেদীন (৫০) নামের এক ব্যক্তি মারা যান। জয়নাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লি