নীলফামারী, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করেছে নীলফামারী পুলিশ।
রোববার আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, জলঢাকা উপজেলা জামায়াতের রোকন জয়নাল আবেদীনকে (৪০) শনিবার রাতে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করে।
তার বাড়ি উপজেলার বালাগ্রাম এলাকায়।
জলঢাকা থানার ওসি শেখ লেলিন আলমগীর সাংবাদিকদের জানান, জয়নাল শনিবার রাতে একই এলাকার সংখ্যালঘু এক ব্যক্তির বাড়ি গিয়ে ওঁৎ পেতে থাকেন। পরে স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে টেনে হিঁচড়ে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।
গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে জয়নালকে আটক করে।
ওসি জানান, এ ঘটনায় গৃহবধূ বাদি হয়ে থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা করেছেন।
তিনি জানান, জয়নালকে রোববার সকালে জেলার বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করা হয়। শুনানি শেষে হাকিম আব্দুল কুদ্দুস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৪ ঘ.
bdnews24