২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহবধূকে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ

নারায়ণগঞ্জে এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2010, 01:13 PM

Updated : 25 Aug 2022, 07:37 PM

নারায়ণগঞ্জ, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জে এক গৃহবধূকে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অগ্নিদ্বগ্ধ নুপুর আক্তারকে (২৩) নারায়ণগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যৌতুকের জন্য রোববার ভোররাতে জেলা শহরের চর সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। হাসপাতালে নুপুর সাংবাদিকদের জানান, আড়াই বছর আগে চর সৈয়দপুর এলাকার ট্রাকচালক আল ইসলাম মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। গত ৬-৭ মাস ধরে তার স্বামী ৩০ হাজার টাকা যৌতুকের জন্য তাকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মারধর করা হতো তাকে। রোববার ভোররাতে যৌতুক নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে স্বামী আল ইসলাম তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এসে আগুন নেভায়। নুপুর আরো জানান, তাদের দেড় বছরের একটি সন্তান রয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আকতার হোসেন জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। তবে খোঁজ খবর নেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০৮ ঘ.