২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে আ. লীগের দু'গ্রপের সংঘর্ষ

শিক্ষক নিয়োগ নিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআচড়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

বেনাপোল, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষক নিয়োগ নিয়ে যশোরের শার্শা উপজেলার বাগআচড়া মাধ্যমিক বিদ্যালয়ে শনিবার আওয়ামী লীগের দু'গ্র"পের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছে। এ সময় তিনটি হাতবোমার বিস্ফোরণও ঘটে। সংঘর্ষ চলাকালে নাভারণ-সাতক্ষীরা সড়কে একঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। বাগআচড়া বাজারে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতরা হলেন- বাগআচড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু (২৫), ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ (৫২), আজিজুল ইসলাম (২৬), শহিদুল ইসলাম (৩০), খতিব ধাবক (৫৫), ইদ্রিস আলী (৪৫), সোহাগ (৩১), রবিউল ইসলাম ( ৩৫), জিয়া (৩৩), আব্দুস সেলিম (৩২), টুটুল (৩৪), আতিয়ার আতি (২৯), আসাদুজ্জামান হাই (৩৬) ও শফিক ( ২৮)। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগআচড়া মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে মহিউদ্দীন নামের একজনকে নিয়োগ দেওয়া হলে এলাকায় দুই গ্র"পের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল ১০টার দিকে সংঘর্ষ বাধে। মহিউদ্দীনকে নিয়োগ দেওয়ার পক্ষে বকুল গ্র"প এবং নিয়োগ বাতিলের পক্ষে শরিফ গ্র"প কাজ করে। এ ব্যাপারে ইলিয়াস কবির বকুল বলেন, সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে মহিউদ্দীনকে নিয়োগ দেওয়া হলেও শরিফুল ইসলাম ও আসাদুজ্জামান হাইয়ের নেতৃত্বে একদল লোক নিয়োগ বাতিলের দাবিতে লাঠিসোঠা নিয়ে তাদের ওপর হামলা চালায়। শরিফুল ইসলাম শরিফ বলেন, অর্থের বিনিময়ে অযোগ্য মহিউদ্দীনকে সম্পূর্ণ অনিয়মতান্ত্রিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করতে গেলে বকুলের পক্ষের ক্যাডাররা তাদের ওপর হামলা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮১৬ ঘ.