২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধনের দাবি

প্রস্তাবিত ৭ দফার আলোকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ সংশোধন করে তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2010, 08:14 AM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত ৭ দফার আলোকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ সংশোধন করে তা দ্রুত বাস্তবায়ন করার দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা এ দাবি জানান। নেতারা বলেন, সংখ্যালঘু স