ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আগে জামায়াত নেতাদের মুক্তি না দিলে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
শুক্রবার রাতে একটি অজ্ঞাত মোবাইল ফোন থেকে এ হুমকি দেওয়া হয় বলে পুলিশ জানায়।
আইন প্রতিমন্ত্রীর বরাত দিয়ে রমনা থানার ওসি শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১১টা ২৭ মিনিটে কামরুল ইসলামকে অজ্ঞাত একটি মোবাইল ফোন থেকে বলা হয়-ঈদের আগে জামায়াতে ইসলামীর আটক শীর্ষ নেতাদের মুক্তি না দিলে তার বাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে।
এ ঘটনায় পুলিশ রমনা থানায় একটি সাধারণ ডায়েরি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/ডিডি/০০৪৫ ঘ.
bdnews24