২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ও বোমার সরঞ্জামসহ গ্রেপ্তার ২

যশোর শহরের একটি বস্তি থেকে অস্ত্র ও বোমা তৈরি সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 06:52 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

যশোর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যশোর শহরের একটি বস্তি থেকে অস্ত্র ও বোমা তৈরি সরঞ্জামসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে খড়কি এলাকার এই বস্তি থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- দিকো আহমেদ ও রফিকুল ইসলাম। পুলিশ বলেছে, দিকো পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বিরুদ্ধে ৪-৫টি সন্ত্রাসী কার্যকলাপের মামলা রয়েছে। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) দারোগা সাব্বিরুল ইসলাম সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃত দুজনের কাছ থেকে গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল এবং বোমা তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, গ্রেপ্তার এড়াতে দিকো খড়কি এলাকার ওই বস্তিতে আত্মগোপন করে আছেন- এ খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের অভিযান টের পেয়ে আরো দুজন পালিয়ে গেছেন বলেও জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/০০৪৭ ঘ.