২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কেবল প্রতিষ্ঠানের কর্মকর্তা খুন

নগরীর ডবলমুরিং থানার মোল্লাপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক কেবল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ দুলালকে (৩০) হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 03:25 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

চট্টগ্রাম, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ডবলমুরিং থানার মোল্লাপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক কেবল সার্ভিস প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ দুলালকে (৩০) হত্যা করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ দিদার নামে একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে মোল্লাপাড়া এলাকায় তিন-চারজন যুবক দুলালকে ছুরিকাঘাত করে বলে জানায় পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত দুলাল ডবলমুরিং থানার মুহুরি পাড়া এলাকার মৃত আবু বক্করের ছেলে। তিনি চিটাগাং কমিউনিকেশন লিমিটেড (সিসিএল) নামক একটি কেবল অপারেটর প্রতিষ্ঠানের ফিডার স্টেশন ম্যানেজার। কেবল লাইনের ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (ডবলমুরিং জোন) এসএম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে কেবল ব্যাবসায়ীদের দুই পক্ষের দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে সিসিএল নামের প্রতিষ্ঠানটি ব্যবসা করছে। স