২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বাড়ি না ছাড়লে খালেদা আদালত অবমাননা করবেন'

অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ১২ নভেম্বরের মধ্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি না ছাড়লে তা হবে আদালত অবমাননা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2010, 01:05 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ১২ নভেম্বরের মধ্যে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সেনানিবাসের বাড়ি না ছাড়লে তা হবে আদালত অবমাননা। বৃহস্পতিবার বিকালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা একথা বলেন। তিনি বলেন, আইনগতভাবে শুক্রবারের পর খালেদা জিয়া সেনানিবাসের বাড়িতে থাকতে পারবেন না। খালেদাকে বাড়ি ছাড়তে হাইকোর্ট নির্দিষ্ট সময় দিয়েছে। সেই সময় অতিক্রান্ত হওয়ার পরও তিনি বাড়ি না ছাড়লে তা হবে আদালতের আদেশের লঙ্ঘন। মাহবুবে আলম আশা প্রকাশ করেন যে, বিএনপি চেয়ারপারসন আদালতের আদেশ মেনে স্বেচ্ছায় বাড়ি ছেড়ে দেবেন। তিনি আদালত অবমাননা করবেন না। এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, "হাইকোর্টের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া লিভ টু আপিল করেছেন। তিনি হাইকোর্টের রায় স্থগিতের আবেদনও দায়ের করেছেন। কিন্তু তার আইনজীবীরা সেই আবেদন পরিচালনা করেননি। "তারা হাইকোর্টের রায় স্থগিতের প্রার্থনাও জানাননি। আদালতও হাইকোর্টের রায় স্থগিত করেনি। তাই লিভ টু আপিল বিচারাধীন থাকলে এমনিতেই হাইকোর্টের রায় স্থগিত থাকে বলে খালেদার আইনজীবীদের যুক্তি ভিত্তিহীন।" ১২ নভেম্বরের পর খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে কি না জিজ্ঞেস করা হলে মাহবুবে আলম বলেন, সেনানিবাসের ওই বাড়িটি সামরিক বাহিনীর সম্পত্তি। এক্ষেত্রে সামরিক বাহিনীর ভূমিকা কী হবে তা তারাই নির্ধারণ করবেন। অ্যাটর্নি জেনারেল বলেন, সাংবাদিকদের আদালতে প্রবেশ করতে না দেওয়ার বিষয়ে প্রধান বিচারপতি কোনো আদেশ দেননি। তিনি চান সাংবাদিকরা নির্বিঘে