গাজীপুর, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উৎপাদন মজুরি কম দেওয়ার প্রতিবাদে গাজীপুরের দুটি পোশাক কারখানায় বিক্ষোভ ও ভাংচুর করেছে শ্রমিকরা ।
বৃহস্পতিবার সকালে সদর উপজেলার ভোগড়া এবং কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
বিক্ষোভ ও ভাংচুরের ঘটনার পর একটি কারখানা বৃহস্পতিবারে মতো ছুটি ঘোষণা করা হয়। অন্যটির শ্রমিকরা কারখানা ত্যাগ করে।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ভোগড়া এলাকার রোজ গার্মেন্টসের ২ নম্বর ইউনিটের শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
এ সময় তারা কারখানা দরজা-জানলা ও তিনি গাড়ি ভাংচুর করে।
শ্রমিকদের অভিযোগ, বুধবার বেতন দেওয়ার সময় তাদের উৎপাদান মজুরি কম ধরা হয়েছে।
এসআই জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে সমঝোতা করে দেয়।
তিনি জানান, এরপর কারখানা কর্তৃপক্ষ আজকের মতো কারখানা ছুটি ঘোষণা করে।
কোনাবাড়ী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোবারক হোসেন জানান, বেতন কম দেওয়ায় ওই এলাকার শেনন সোয়েটার কারখানার নিটিং অপারেটররা সকালে কর্মবিরতি ও বিক্ষোভ করে।
এক সময় শ্রমিকরা কারখানায় ভাংচুর শুরু করে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে শ্রমিকরা কারখানা ত্যাগ করে বলে এসআই জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮৫১ ঘ.
bdnews24