২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে অস্ত্রসহ গ্রেপ্তার ১

ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলায় বিদেশে তৈরি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2010, 05:21 PM

Updated : 25 Aug 2022, 07:35 PM

নরসিংদী, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুর উপজেলায় বিদেশে তৈরি রিভলবারসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার শ্রীফুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার ওই তরুণের নাম মামুন (২২)। তার কাছ থেকে জার্মানির তৈরি একটি রিভলবার উদ্ধার করা হয়। শিবপুর মডেল থানার ওসি মুজিবুর রহমান মজুমদার বলেন, অস্ত্র ব্যবসায়ী মামুন ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার উত্তর সিমপাংকি গ্রামের মোবারক হাওলাদারারের ছেলে। তিনি ভৈরব থেকে অস্ত্রটি নিয়ে ঢাকা যাচ্ছিলেন বলে পুলিশকে জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২২ ঘ.