বান্দরবানে তামাক চাষ বন্ধের দাবিতে মানববন্ধন
বান্দরবানে তামাক চাষ বন্ধের দাবিতে কয়েকটি সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে বান্দরবান প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনগুলো।
মানববন্ধন কর্মসূচির আয়োজক সংগঠনগুলোর মধ্যে আছে- ঢাকাভিত্তিক সংগঠন তামাক বিরোধী জোট, চট্টগ্রামভিত্তিক বেসরকারি সংস্থা (এনজিও) ইপসা, স্থানীয় বেসরকারি সংস্থা নারী উন্নয়ন কেন্দ্র, নওজোয়ান ও সংশপ্তক।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- দৈনিক প্রথম আলো পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার প্রতিনিধি মিনারুল হক, তামাক বিরোধী জোটের সংগঠক ও তামাক সংক্রান্ত মামলার বাদি আমিনুল ইসলাম সুজন ও জাফর ইকবাল, ইপসার সহযোগী কর্মসূচি কর্মকর্তা মো. হারুন, নারী উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক মংথোয়াই ম্রয় প্রমুখ।
