মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, নভেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোরিয়া যেতে ইচ্ছুক ১৭ আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রে জালিয়াতি শনাক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। শিগগির তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।
কোরিয়া দূতাবাসের চাহিদা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণায় ও বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট এ্যান্ড সার্ভিস লিমিটেডের (বোয়েসেল) অনুরোধে বিদেশ গমনেচ্ছুদের তথ্য অনুসন্ধান করার সময় এসব ব্যক্তির জালিয়াতি ধরা পড়ে।
তবে এই ১৭ জনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানাচ্ছে না ইসি।
সোমবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাড়ে তিনশ'র বেশি কোরিয়াগামী ব্যক্তির আবেদনপত্রের জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে নির্বাচন কমিশনে অনুরোধ জানানো হয়। এতে ১৭ জনের জালিয়াতি শাাক্ত হয়েছে।
"ছবিসহ ভোটার তালিকা প্রকল্প থেকে সংশ্লিষ্টদের পূর্ণাঙ্গ তথ্য নিয়ে শিগগির জেলা নির্বাচন কর্মকর্তাকে তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ দেওয়া হবে," বলেন তিনি।
বিদ্যমান জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র জাল করার অপরাধে অনূর্ধ্ব সাত বছরের কারাদণ্ড এবং অনধিক এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর বোয়েসেলে'র ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ নির্বাচন কমিশনকে এক চিঠিতে জানান, অ্যামপ্লয়মেন্ট পারমিট সিস্টেম (ইপিএস) চুক্তির অধীনে দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি করছে বাংলাদেশ। এ লক্ষ্যে স
bdnews24