২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৌরীপুরে ছাত্রদলের নেতা খুন

ময়মনসিংহের গৌরীপুরে সন্ত্রাসীরা ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2010, 10:03 AM

Updated : 25 Aug 2022, 07:34 PM

ময়মনসিংহ, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের গৌরীপুরে সন্ত্রাসীরা ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। গৌরীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহিনুর আলম জানান, গৌরীপুর উপজেলা ছাত্রদলের নেতা রাজিব (২০) বৃহস্পতিবার রাতে শহর থেকে পায়ে হেটে বাড়ি ফিরছিলো। কলেজ রোড এলাকায় সন্ত্রাসীরা তার পথরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সে মারা যায়। রাজিব গৌরীপুর উপজেলার কালিপুর গ্রামের সুভাষ রায়ের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪৪২ ঘ.