২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানি জঙ্গি গ্র"পের সদস্য সন্দেহে গ্রেপ্তার

পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়স-ই মোহাম্মদ'র সদস্য সন্দেহে রাজশাহীতে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2010, 12:30 PM

Updated : 25 Aug 2022, 07:33 PM

রাজশাহী, নভেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জয়স-ই মোহাম্মদ'র সদস্য সন্দেহে রাজশাহীতে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব। আটক ব্যক্তি হলেন- নারায়ণগঞ্জ বন্দর থানার দক্ষিণ কলাবাগ এলাকার মো. আকবর (৩৫)। গত ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে পাকিস্তানভিত্তিক আরেক জঙ্গি গ্র"প লস্কর-ই তৈয়বার এক সদস্যকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব বলেছে, হবিগঞ্জের বানিয়াচং এলাকার মোাহম্মদ ইমরান বাংলাদেশে জঙ্গি গ্র"পটির সমন্বয়ক। শুক্রবার দুপুর আড়াইটার দিকে র‌্যাব-৫ রাজশাহীর বিনোদপুর ক্যাম্পের একটি দল জেলার বাগমারা উপজেলার তাহেরপুর বাজার থেকে আকবরকে আটক করে। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাহেরপুর বাজারের পাশের এলাকায় সন্দেহজনকভাবে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন 'জয়স-ই-মোহাম্মদ'র এক সদস্য ঘোরাফেরা করছে- এমন খবর পেয়ে র‌্যাব সেখানে যায়। জিজ্ঞাসাবাদে আকবর র‌্যাবকে জানিয়েছেন, তিনি পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন 'জয়স-ই-মোহাম্মদ'র একজন সমর্থক। তবে তাহেরপুর কেন এসেছেন সে ব্যাপারে সদুত্তর দিতে পারেননি আকবর। পরে তাকে বাগামারা থানায় হস্তান্তর করা হয় বলে র‌্যাব জানায়। বাগামারা থানার ওসি হারুন-অর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, 'জয়স-ই-মোহাম্মদ'র সদস্য সন্দেহে র‌্যাব সদস্যরা আকবরকে আটক করেছে। ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন হেফাজত চেয়ে বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে। রোববার শুনানির দিন ধার্য করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.