২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪০ লাখ টাকার মালামালসহ বিমানবন্দরে আটক দুই

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ ইলেকট্রনিক মালামালসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের অবৈধ ইলেকট্রনিক মালামালসহ দুজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের (উত্তর) সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সুলাইমান মঙ্গলবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নং টার্মিনালের নিচ তলার কারপার্কিং থেকে মো. আব্দুল আওয়াল (৪০) ও মো. নিজামকে (৪০) গ্রেপ্তার করেন। গ্রেপ্তারদের কাছ থেকে তিনশ ২৬টি ডিজিটাল ক্যামেরা, চারটি ভিডিও ক্যামেরা, দুটি জুম ক্যামেরা, একটি ডিভিডি প্লেয়ার, আট হাজার একশটি হেয়ার প্লাস ট্যাবলেট, এক বোতল বিদেশি মদ, ১০ প্যাকেট বিদেশি বেনসন সিগারেট ও আটটি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার মালামালের আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। পুলিশ জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন চোরাকারবার করে আসছে। তাদের অন্য সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/১৯১৮ ঘ.