ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর গেণ্ডারিয়া থানা এলাকায় একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তার ব্যক্তির নাম জাকির হাসান (৩১)। মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তারের পর পুলিশে তুলে দেওয়া হয়।
গেণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুলতান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রাত ৩টার দিকে জাকিরকে থানায় দিয়ে যায় র্যাব। তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল পাওয়া গেছে বলে র্যাব জানায়।"
জাকিরকে গেণ্ডারিয়া থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সুলতান।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24