ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ইন্দিরা রোড এলাকায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে পড়ে এক শ্রমিক মারা গেছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার বেলা ৪টায় পড়ে যাওয়ার পর নির্মাণ শ্রমিক অতুল চন্দ্র রায়কে (৪০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) কাজী শাহাদ হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৪৭/৩ ইন্দিরা রোডের ডমিনো ডেভলপার এর একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে অতুল মারা যান।
লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮১৬ ঘ.
bdnews24