ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডকম)- রাজধানীর মোহাম্মদপুরে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন।
র্যাব বলছে, মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শমসের মোমিন ওরফে শিমুল (৩১) এর বিরুদ্ধে রাজধানীর ধানমণ্ডি ধানায় একটি হত্যা, মোহাম্মদপুর থানায় একটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে।
র্যাব-২ এর সহকারী পরিচালক শাফিউল সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সূত্রে তারা খবর পান মঙ্গলবার রাত ১২টার দিকে ঢাকা উদ্যানে কয়েকজনের একটি সন্ত্রাসী চক্র সমাবেত হয়েছে।
তিনি বলেন, "এ খবরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। সন্ত্রাসীরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি চালায়। র্যাব সদস্যারাও এ সময় পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যরা পালিয়ে যায়।
"তখন গুলিবিদ্ধ অবস্থায় শিমুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা জানান তিনি মৃত।"
র্যাব কর্মকর্তা সারোয়ার আরো জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি পাইপগান ও পাইপগানের গুলির খোসা এবং গাঁজা ও ফেন্সিডিলসহ কিছু মাদক উদ্ধার করা হয়।
নিহত শিমুল মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের ই ব্লকের ৩৩ নম্বর বাসায় থাকতেন। স
bdnews24