২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ের কাছে র‌্যাব-পুলিশ

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে অবস্থান নিয়েছে র‌্যাব ও পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 07:19 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে অবস্থান নিয়েছে র‌্যাব ও পুলিশ। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ওই কার্যালয়ে যাওয়ার পর মঙ্গলবার রাত ১১টার দিকে র‌্যাব ও পুলিশ খালেদার কার্যালয়ের কাছে অবস্থান নেয়। সাকা চৌধুরী খালেদার গুলশানের কার্যালয়ে যান রাত সাড়ে ৯টায়। পুলিশের তিনটি পিকআপ ও র‌্যাবের দুইটি গাড়ি সেখানে অবস্থান নিয়েছে। এদিকে বিএনপি নেতাকর্মীরা গেটের সামনে অবস্থান নিয়ছেন। তারা সেখানে শ্লাগান দিচ্ছেন। গুলশানের কার্যালয়ে এখন রয়েছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০৩৩ ঘ.