২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার কার্যালয়ের কাছ থেকে সরে গেছে র‌্যাব-পুলিশ

বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে অবস্থান নেওয়ার প্রায় পৌনে দুইঘণ্টা পর সেখান থেকে সরে গেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 07:17 PM

Updated : 25 Aug 2022, 07:31 PM

ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের কাছে অবস্থান নেওয়ার প্রায় পৌনে দুইঘণ্টা পর সেখান থেকে সরে গেছে র‌্যাব ও পুলিশ সদস্যরা। মঙ্গলবার রাত পৌনে ১টার দিকে তিনটি পিকআপ ও দু'টি গাড়িতে করে পুলিশ ও র‌্যাব সদস্যরা স্থান ত্যাগ করে। দলের নেতাকর্মীরা এখনো সেখানে রয়েছেন। তারা সরকার বিরোধী শ্লোগান দিচ্ছেন। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী প্রবেশ করার পর রাত ১১টার দিকে র‌্যাব ও পুলিশ খালেদার গুলশানের কার্যালয়ের কাছে অবস্থান নেয়। সাকা চৌধুরী খালেদার গুলশানের কার্যালয়ে যান রাত সাড়ে ৯টায়। ওই সময় পুলিশের তিনটি পিকআপ ও র‌্যাবের দুইটি গাড়ি সেখানে অবস্থান নেয়। তখন বিএনপি নেতাকর্মীরা কার্যালয়ের গেটের সামনে অবস্থান নিয়ে শ্লাগান দিতে থাকেন। গুলশানের কার্যালয়ে ওই সময় ছিলেন- দলের চেয়ারপারসন খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, সহসভাপতি সেলিমা রহমান, উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/ডিডি/এইচএ/০০৪৪ ঘ.