২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2010, 07:28 AM

Updated : 25 Aug 2022, 07:32 PM

রাজশাহী, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর মোহনপুর উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে মোহনপুর উপজেলার বিদিরপুরে রাজশাহী-নওগাঁ সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন-নওগাঁ সদর উপজেলার উকিলপাড়ার মেহেদী হাসান (৪২) ও মাইক্রোবাসের চালক চকবাড়িয়ার আব্দুল মজিদ (৪০)। মোহনপুর থানার ওসি আহসান হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নওগাঁ থেকে একটি মাইক্রোবাস রাজশাহী আসছিলো। সকাল সাড়ে ৬টার দিকে বিদিরপুরে নওগাঁগামী একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক আব্দুল মজিদের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান মেহেদী হাসান। আহতরা হলেন- একই এলাকার তারানা খান কেয়া (৪০) এবং তার মেয়ে যুথি আহসান (১৮)। যুথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছিলেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা সবাই মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ওসি জানান, ট্রাকও এর চালক মিলনকে (৪০) আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৪৬ ঘ.